
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর মল্লিকপাড়া সুনামগঞ্জ দায়রা জজ আদালতের পিপি জনাব মল্লিক মঈনুদ্দিন সোহেল ও যুক্তরাজ্য, বিএনপির সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য মল্লিক হোসাইন আহমদ হাসনু-এর বংশের মল্লিক ব্রাদার্স ফাউন্ডেশনের উদ্যোগে, হতদরিদ্র ৪৭টি পরিবারকে ৭৫০০ টাকা মূল্যের রামাদান প্যাকেজ উপহার দেওয়া হয়। এছাড়া যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য মল্লিক হোসাইন আহমদ হাসনু এর নিজের পক্ষ থেকে নগদ প্রায় ১ লক্ষ টাকা মানুষকে উপহার প্রদান করেন। হাসনু বলেন, পবিত্র মাহে রামাদান উপলক্ষে আমাদের বংশের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মাঝে বিগত ১০ বছর যাবৎ আমরা মল্লিক ব্রাদার্স ফাউন্ডেশনের উদ্যোগে ফুডপ্যাক ও নগদ অর্থ বিতরণ করে আসছি। তারি ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারো আগত মাহে রামাদান উপলক্ষে ফুটপ্যাক ও নগদ অর্থ বিতরণ করা হয়।