August 5, 2026, 12:01 pm
শিরোনাম :
আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি ফের সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, লক্ষ্য মোটরসাইকেল হঠাৎ ঢাকা-আরিচা মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল দক্ষিণ কোরিয়ায় শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮ হাজার ৪২৮ পণ্য পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি নারীশিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার ডেইলি স্টেট পোস্টের বগুড়া জেলা প্রতিনিধিকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত আবেদন বগুড়া প্রতিনিধি  ইনফো বাংলার মাদকবিরোধী সভা বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট জেলা শাখার সভা অনুষ্ঠিত সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন

ডেইলি স্টেট পোস্টের বগুড়া জেলা প্রতিনিধিকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত আবেদন বগুড়া প্রতিনিধি 

বাংলা টাইম টিউন ডেস্ক:

ডেইলি স্টেট পোস্টের বগুড়া জেলা প্রতিনিধি মো. আবু হাসান অপহরণ, শারীরিক নির্যাতন, লুটপাট এবং প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বগুড়ার শাহজাহানপুর থানায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, শুক্রবার (৩১ জুলাই) বিকেল প্রায় ৫টার দিকে দুইটি মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি তার বাড়িতে এসে একটি সংবাদ-সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার কথা বলে তাকে সঙ্গে যেতে অনুরোধ করেন। অভিযুক্তদের পরিচিত হওয়ায় তিনি তাদের সঙ্গে যান।

পরে তাকে শাহজাহানপুর উপজেলার পারতেখুর-কুশাগাড়ী এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জোরপূর্বক আটকে রেখে মারধর ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তার হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলেও দাবি করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, নির্যাতনের সময় তার দুটি মোবাইল ফোন, নগদ ৮ হাজার ৭৫০ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নেওয়া হয়। এছাড়া মোবাইলে সংরক্ষিত প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট মুছে ফেলা এবং নির্যাতনের ভিডিও ধারণ করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনাটি প্রকাশ করলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। পরে সুযোগ বুঝে তিনি ঘটনাস্থল থেকে বেরিয়ে স্বজনদের বিষয়টি জানান এবং পরবর্তীতে শাহজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে ঘটনার সমর্থনে দুইজন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শাহজাহানপুর থানার কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অপরদিকে, অভিযুক্তদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা