August 6, 2026, 7:32 pm
শিরোনাম :
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হলেন দিরাই থানার অফিসার ইনচার্জ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ জুলাই শহিদ ও যোদ্ধাদের জাতি শ্রদ্ধাভরে আজীবন মনে রাখবে: এমপি এমরান আহমদ চৌধুরী জ্বালানি সংকটের মূল কারণ ১৭ বছরের অব্যবস্থাপনা: মুক্তাদির ৯৪নং অনঙ্গ মোহন বিদ্যালয়ের সভাপতি হলেন আব্দুল কাদির আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি ফের সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, লক্ষ্য মোটরসাইকেল হঠাৎ ঢাকা-আরিচা মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল দক্ষিণ কোরিয়ায় শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮ হাজার ৪২৮ পণ্য পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি

সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধন অনুষ্ঠানে শ্রমমন্ত্রী

বাংলা টাইম টিউন ডেস্ক:

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর হাত ধরে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু হয়েছিল। এর ধারাবাহিকতায় তাঁর সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়াম থেকে একযোগে সারাদেশে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করেন, যা সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। গতকাল বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে চার জেলার বিজয়ী খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর সিলেট আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান কিশোর খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে উৎসাহিত করাই নতুন কুঁড়ি স্পোর্টসের মূল লক্ষ্য।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ কিশোর খেলোয়াড়রাই আগামী দিনে বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গৌরবান্বিত করবে এবং দেশের ক্রীড়াঙ্গনের দূত হিসেবে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, একটি দেশ ও জাতিকে এগিয়ে নিতে শক্ত ভিতের প্রয়োজন, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্মাণ করে গেছেন। সেই ধারাবাহিকতাই প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. আনোয়ারুল হক এবং মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে চার জেলার প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী সিলেট অঞ্চলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং ফুটবলে কিক করে প্রতিযোগিতার শুভ সূচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা