August 6, 2026, 3:24 pm
শিরোনাম :
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হলেন দিরাই থানার অফিসার ইনচার্জ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ জুলাই শহিদ ও যোদ্ধাদের জাতি শ্রদ্ধাভরে আজীবন মনে রাখবে: এমপি এমরান আহমদ চৌধুরী জ্বালানি সংকটের মূল কারণ ১৭ বছরের অব্যবস্থাপনা: মুক্তাদির ৯৪নং অনঙ্গ মোহন বিদ্যালয়ের সভাপতি হলেন আব্দুল কাদির আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি ফের সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, লক্ষ্য মোটরসাইকেল হঠাৎ ঢাকা-আরিচা মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল দক্ষিণ কোরিয়ায় শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮ হাজার ৪২৮ পণ্য পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি

সিলাম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী তাজুল ইসলাম

Reporter Name

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী তাজরুল ইসলাম তাজুল পুনরায় সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। গত ৬ মে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মোহাম্মদ তারেক স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি মো. হাবিজ মিয়া, অভিভাবক প্রতিনিধি মো. আবুল হোসেন বখত এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন। বোর্ড সূত্রে জানা গেছে, ছয় মাস মেয়াদী এই এডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা