August 6, 2026, 3:28 pm
শিরোনাম :
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হলেন দিরাই থানার অফিসার ইনচার্জ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ জুলাই শহিদ ও যোদ্ধাদের জাতি শ্রদ্ধাভরে আজীবন মনে রাখবে: এমপি এমরান আহমদ চৌধুরী জ্বালানি সংকটের মূল কারণ ১৭ বছরের অব্যবস্থাপনা: মুক্তাদির ৯৪নং অনঙ্গ মোহন বিদ্যালয়ের সভাপতি হলেন আব্দুল কাদির আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি ফের সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, লক্ষ্য মোটরসাইকেল হঠাৎ ঢাকা-আরিচা মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল দক্ষিণ কোরিয়ায় শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮ হাজার ৪২৮ পণ্য পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি

পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর  নির্যাতন: মহানগর জমিয়ত  উলামায়ে ইসলামের বিক্ষোভ

বাংলা টাইম টিউন ডেস্ক:

পশ্চিমবঙ্গের প্রাদেশিক নির্বাচন কে কেন্দ্র করে, বিজেপি সরকার বিজয়ী হওয়ার পর, মুসলমানদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ভেঙ্গে দেওয়া জ্বালিয়ে দেওয়া মুসলিম মেয়েদের কে ঘর থেকে তুলে  নেয়া, চরম মানবতা বিরোধী। উপমহাদেশের জাতি হিসেবে আমরা অত্যন্ত লজ্জিত মর্মাহত। ভারত উপমহাদেশের ইতিহাস ঐতিহ্য, মুসলমানরা ৭০০ বছর শাসন করেছিল, কোন ধর্মীয় বৈষম্য হয়নি।
বরং ব্রিটিশ সাম্রাজ্যবাদীদেরকে বিতাড়িত করতে মুসলমানরা যখন আত্মাহুতি দিয়েছে, মুসলিম নেতৃবৃন্দ হিন্দু মুসলমানদের ঐক্যবদ্ধ লড়াইয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা ভারত থেকে পালাতে বাধ্য হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আজ ভারতের মুসলমানরা যে কোন ইস্যুতে নির্যাতিত হয় , খুবই দুঃখজনক এবং আমরা এর তীব্র নিন্দা জানাই। জমিয়তে উলামায়ে ইসলাম পৃথিবীর যেখানে আক্রান্ত হবে মানবজাতি, জমিয়ত সেখানেই প্রতিরোধের ডাক দিবে। জমিয়ত কখনো হিন্দু-মুসলমান খ্রিস্টান বদ্ধ কোন সম্প্রদায়ের উপর আগ্রাসী ভূমিকা বা যেকোনো অজুহাত অকারণে নির্যাতন, জমিয়ত কখনো মেনে নিবে না, বা সমর্থন করবে না বরং মজলুম মানবতার পাশে দাঁড়াবে। তাই ভারতের মুসলমানদের উপর জুলুম নির্যাতনের প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সাথে সাথে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ ভারতকে এ ব্যাপারে সতর্ক কওে দেওয়া ভারত মুসলমানদের পক্ষে সরকারের দায়িত্বশীল ভূমিকার আমরা আশাবাদী ।
গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দুদিন আগে অন্তর্র্বতীকালীন সরকার ওয়াশিংটনের সাথে বাণিজ্য চুক্তি জন সম্মুখে প্রকাশ না করে তড়িঘড়ি করে সম্পাদন করায় জমিয়ত এই চুক্তিকে দেশবিরোধী দেশের স্বার্থ বিরোধী সার্বভৌমত্ব বিরোধী মনে করে।
দুঃখজনক হলেও সত্য সংসদে  বিরোধী দল, এবং রাজপথের বিভিন্ন বিষয় নিয়ে শক্ত আন্দোলন করলেও রহস্যজনক কারণে, তত্ত্বাবধায়ক সরকারের বাণিজ্য চুক্তির ব্যাপারে বিরোধী দল নিরব এবং সংসদে কোন বক্তব্য বা বিবৃতি না দেওয়ায়  জাতি হিসেবে আমরা মর্মাহত হয়েছি।
সরকার এবং বিরোধী দলের নীরবতা জাতিকে শংকিত করে তুলছে দেশপ্রেমিক জনতা শঙ্কিত দেশের সার্বভৌমত্ব নিয়ে জমিয়ত এই বাণিজ্য চুক্তি দ্রুত বাতিল করার জন্য সরকারের প্রতি আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে জোরদাবি জানাচ্ছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির বংশ হিসাবে  গতকাল শুক্রবার বাদ জুম্মা বন্দরবাজার জামে মসজিদ থেকে  জমিয়ত উলামায়ে  ইসলাম  সিলেট মহানগরী শাখার ডাকে এক বিশাল মিছিল নগরীর বিভিন্ন রোড পদক্ষিণ করে  চৌহাট্টা পয়েন্টে মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন সাহেবের সভাপতিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান এর পরিচালনায়, বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক জননেতা এডভোকেট মোহাম্মদ আলী,কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদ, দক্ষিণ জেলা সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, উত্তর জেলা সহ-সভাপতি মাওলানা অলিউর রহমান, মহানগর সহ-সভাপতি মাওলানা মজিবুর রহমান কাসেমী, মাওলানা সৈয়দ শামীম আহমদ, মহানগর যুগ্ম সম্পাদক মাওলানা সদরুল আমিন, মহানগর সহ সম্পাদক মাওলানা সলিম কাসেমী,সাবেক ছাত্রনেতা মাওলানা হাসান আহমদ,  মাওলানা আব্দুল আহাদ,মাওলানা এমাদুদ্দিন সালিম, মাওলানা লুৎফুর রহমান, এম বেলাল আহমদ চৌধুরী, যুব নেতা মাওলানা আসাদুদ্দিন হাফিজ আব্দুল করিম দিলদার মাওলানা মনসুর আহমদ, ছাত্রনেতা হাফিজ জামিল আহমেদ, নুরুল ইসলাম, আবু হানিফা সাদী ।-বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা