August 4, 2026, 10:34 am
শিরোনাম :
নারীশিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার ডেইলি স্টেট পোস্টের বগুড়া জেলা প্রতিনিধিকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত আবেদন বগুড়া প্রতিনিধি  ইনফো বাংলার মাদকবিরোধী সভা বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট জেলা শাখার সভা অনুষ্ঠিত সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন সিলেট নজরুল একাডেমীর নবকমিটিকে এমপি এমরান চৌধুরীর অভিনন্দন আতাহার ইকবালকে স্মরণে দোয়া মাহফিল সিলেটের কৃষ্টি, সংস্কৃতির সমৃদ্ধ ভান্ডারকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে : কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল

Reporter Name

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বুধবার বিকেলে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলো সাংগঠনিকভাবে তদন্ত করা হয়। তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, এ সিদ্ধান্তের বিষয়টি নির্বাচন কমিশনকেও অবহিত করার প্রক্রিয়া রয়েছে। রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না।

সংশ্লিষ্টদের মতে, কোনো রাজনৈতিক দল থেকে বহিষ্কার হলেই স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায় না। সংবিধানের নির্ধারিত বিধান ও আইনগত প্রক্রিয়ার বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ। তবে দলীয় মনোনয়নে নির্বাচিত কোনো সংসদ সদস্যের ক্ষেত্রে দলত্যাগ, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট প্রদানসহ সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়গুলো প্রাসঙ্গিক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে তদন্তের কথা জানানো হয়েছিল। পরে তদন্ত শেষে দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়। গাজী নজরুল ইসলাম ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা