June 3, 2026, 10:00 pm
শিরোনাম :
মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত জকিগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা চীনা বিনিয়োগের হাসপাতাল কি কোম্পানীগঞ্জে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি সিলেট-সুনামগঞ্জ সড়কে সিএনজি গাড়িতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সং’ঘ’র্ষ, আ’হ’ত ২০ স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেট মহানগর বিএনপির আলোচনা সভায় খন্দকার মুক্তাদির

দ্রুততম সময়ের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফ

Reporter Name

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের সর্বোচ্চ আইনি সুরক্ষা ও সহযোগিতা দিতে দ্রুততম সময়ের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে। এ ব্যাপারে বর্তমান সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।
গতকাল সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহতদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “বিএনপি সরকার একটি শ্রমিকবান্ধব সরকার। আমরা শ্রমিকদের জন্য একটি চমৎকার ও নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে চাই। আর সেই লক্ষ্যেই শ্রম আইন সংশোধনের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে।”
হাওরাঞ্চলের প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, “হাওরে বজ্রপাতে নিহতদের পরিবারের সদস্যদেরকেও সরকারের অনুদানের আওতায় নিয়ে আসার একটি বিশেষ পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে খুব শীঘ্রই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।”
এর আগে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী ২০১ জন আহত শ্রমিক ও নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে মোট ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় শ্রমিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা