August 6, 2026, 9:01 pm
শিরোনাম :
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হলেন দিরাই থানার অফিসার ইনচার্জ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ জুলাই শহিদ ও যোদ্ধাদের জাতি শ্রদ্ধাভরে আজীবন মনে রাখবে: এমপি এমরান আহমদ চৌধুরী জ্বালানি সংকটের মূল কারণ ১৭ বছরের অব্যবস্থাপনা: মুক্তাদির ৯৪নং অনঙ্গ মোহন বিদ্যালয়ের সভাপতি হলেন আব্দুল কাদির আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি ফের সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, লক্ষ্য মোটরসাইকেল হঠাৎ ঢাকা-আরিচা মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল দক্ষিণ কোরিয়ায় শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮ হাজার ৪২৮ পণ্য পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি

ছাতকের ৭ শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name

দেশে সা¤প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে শিশু ধর্ষণ ও নির্মম হত্যাকাÐের প্রতিবাদে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ছাতক শাখায় এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রামিশাসহ দেশজুড়ে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক আলমগীর স্যার এবং বাকের স্যার। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাতক শাখার ক্যাপ্টেন মোহাম্মদ জানে আলম, আবু বকর সিদ্দিক, তাওহিদ, আব্দুল কাদির, মোছা: আঁখি আক্তার, মোছা: বৈশাখী আক্তার, মুহাম্মদ ইব্রাহিম, ফারহানা সায়েক, আদর আলী, শাহজাহান, সজল এবং সুমন মিয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

স¤প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্যে দেখা গেছে, মাত্র ১ সপ্তাহে মিরপুর, সিলেট, ঠাকুরগাঁও ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক নিষ্পাপ শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ বা গলা কেটে হত্যা করা হয়েছে। এই চরম বর্বরতার বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই নিষ্পাপ ফুলগুলো ঝরে যাওয়ার দায় কোনোভাবেই সমাজ বা রাষ্ট্র এড়াতে পারে না। শিশুদের দেখভাল ও রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব সরকারের। তাই অবিলম্বে দেশের প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশে আইনশৃঙ্খলার চরম অবনতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ফলে এটি যেন এখন ধর্ষণের এক মহারাজ্যে পরিণত হয়েছে।”

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে রামিশাসহ সকল শিশু হত্যাকারী ও ধর্ষকদের দ্রæততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা