September 23, 2026, 10:08 am
শিরোনাম :
পরিশ্রম করলে গ্রামের শিক্ষার্থীরাই এগিয়ে যাবে: শিশির মনির সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ ‎ বিশ্বনাথে ‘দুদু-কাউছার’পুলিশের খাঁচায় বন্দি সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি -এমপি লুনা সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী আজাদ মিয়া ফরুক এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা। সুনামগঞ্জে প্রকৃত ভুক্তভোগীদের প্রণোদনা দিতে হবে: হুইপ জি কে গউছ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী আরিফ

Reporter Name

শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার। মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ খাল খননসহ কৃষি স্বাস্থ্য, শিক্ষাখাত সহ মৌলিক কার্যক্রম গুরুত্বের সাথে বিবেচনা করে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে।

গতকাল শনিবার সকালে গোয়াইনঘাটের তোয়াকুল কলেজে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ ও পিয়াইন নাতার খাল ইস্তি ব্রীজ হতে সাকের পেকের খাল ভরাং পর্যন্ত খাল পুণঃখনন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, নদী ভাঙন ও বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক ও টেকসই বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষ নিরাপদ আশ্রয় গ্রহণের সুযোগ পাবে।

এ সময় উপজেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী আরিফুল হক বলেন, এই জনপদের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও মানোন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। শিক্ষার মান উন্নত করতে হলে শুধু নতুন নতুন ভবন তৈরি করলে হবে না। ছেলে মেয়েদের আধুনিক, যুগোপযোগী ও সুশিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার ভিত্তিও মজবুত করতে হবে।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মহাপরিচালক রাকিব আল হাফিজ, তোয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন শিকদার সহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা