September 20, 2026, 2:56 am
শিরোনাম :
সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ ‎ বিশ্বনাথে ‘দুদু-কাউছার’পুলিশের খাঁচায় বন্দি সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি -এমপি লুনা সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী আজাদ মিয়া ফরুক এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা। সুনামগঞ্জে প্রকৃত ভুক্তভোগীদের প্রণোদনা দিতে হবে: হুইপ জি কে গউছ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির নেই অনুমোদন,সুনামগঞ্জের মঙ্গলকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে স মিল চালাচ্ছেন মিল মালিক আব্দুস সামাল

ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি মিলন।

সাজ্জাদ মাহমুদ মনির, বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ডিপ্লোমেসি চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার নানা ধরনের প্রণোদনা প্রদান করে যাচ্ছে। তিনি বলেন, “কৃষক আমাদের প্রাণ। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।” তিনি আরও জানান, দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে আউশ ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষকরা উপকৃত হবেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন, সরকার কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে। এর ফলে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকরা আরও দক্ষ ও আত্মনির্ভরশীল হয়ে উঠবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সায়াদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা বাকি বিল্লাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, এনামুল ইসলাম পারভেজ, সোয়েব মাহমুদ, মোজাম্মেল ভূইয়াসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা