August 5, 2026, 6:38 pm
শিরোনাম :
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হলেন দিরাই থানার অফিসার ইনচার্জ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ জুলাই শহিদ ও যোদ্ধাদের জাতি শ্রদ্ধাভরে আজীবন মনে রাখবে: এমপি এমরান আহমদ চৌধুরী জ্বালানি সংকটের মূল কারণ ১৭ বছরের অব্যবস্থাপনা: মুক্তাদির ৯৪নং অনঙ্গ মোহন বিদ্যালয়ের সভাপতি হলেন আব্দুল কাদির আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি ফের সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, লক্ষ্য মোটরসাইকেল হঠাৎ ঢাকা-আরিচা মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল দক্ষিণ কোরিয়ায় শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮ হাজার ৪২৮ পণ্য পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি

৯৪নং অনঙ্গ মোহন বিদ্যালয়ের সভাপতি হলেন আব্দুল কাদির

স্টাফ রিপোর্টার: 

সভাপতি কাদির, সহ-সভাপতি লিলু সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯নং পাইলগাও ইউনিয়নের অন্তর্ভুক্ত ৯৪নং অনঙ্গ মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটির নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। এতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল কাদিরকে সভাপতি এবং মোঃ লিলু মিয়াকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সদস্য সচিব (পদাধিকারবলে প্রধান শিক্ষক) রুজি বেগম, শিক্ষক প্রতিনিধি মনিবুর রহমান জিয়া, মাধ্যমিক/কওমি শিক্ষক প্রতিনিধি মাওলানা মোঃ আল-ইমরান হোসাইন এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান।

এছাড়া বিদ্যুৎসাহী মহিলা সদস্য হিসেবে রুপালি রাণী অন্তর্ভুক্ত হয়েছেন। অভিভাবক সদস্য (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সেনুর দেওয়ান। অভিভাবক সদস্য (মহিলা) হিসেবে দায়িত্ব পেয়েছেন সেবুল বেগম ও মোছাঃ শিফা বেগম।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, ভৌত অবকাঠামোগত বিকাশ এবং সুষ্ঠু শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় অভিভাবক ও সুধীজনসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা