June 3, 2026, 1:07 pm
শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি সিলেট-সুনামগঞ্জ সড়কে সিএনজি গাড়িতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সং’ঘ’র্ষ, আ’হ’ত ২০ স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেট মহানগর বিএনপির আলোচনা সভায় খন্দকার মুক্তাদির পৌরসভাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র, প্রার্থী মল্লিক হাসনু জৈন্তাপুরে ঈদ শুভেচ্ছা জানালেন শাহ আব্দুল জব্বার নগর আলোকিত করতে প্রতিটি  ওয়ার্ডে বসবে আধুনিক  এলইডি লাইট: সিসিক প্রশাসক

সপ্তাহব্যাপী সফরে সিলেটে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

বাংলা টাইম টিউন ডেস্ক:

পবিত্র ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে প্রায় এক সপ্তাহের সরকারি ও ব্যক্তিগত সফরে সিলেটে এসেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সফরকালে তিনি সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি সিলেটের বিভিন্ন উপজেলার পর্যটনকেন্দ্রগুলো পরিদর্শন করবেন। আগামী ৩১ মে রাতে আকাশপথে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, আজ সোমবার সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুদানের চেক বিতরণ করবেন মন্ত্রী।

পরদিন মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টায় তিনি কোম্পানীগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী সময়ে পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করবেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। একই দিন দুপুর ২টায় তিনি গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিদর্শন করবেন।

২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য মন্ত্রী সিলেট নগরীর নিজ বাসভবনে অবস্থান করবেন। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

ঈদের ছুটি শেষে আগামী ৩০ মে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সারাদিন তিনি জৈন্তাপুর উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিদর্শন করবেন এবং বিকেল ৪টায় নিজ বাসভবনে ফিরবেন।

সফর শেষে আগামী ৩১ মে রবিবার রাত ৯টার দিকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

দেশবাসীর দোয়া কামনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা