
২ নং জৈন্তাপুর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আব্দুল জব্বার।
তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নিতে হবে। তিনি সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদের আনন্দে সবাইকে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।