June 3, 2026, 1:07 pm
শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি সিলেট-সুনামগঞ্জ সড়কে সিএনজি গাড়িতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সং’ঘ’র্ষ, আ’হ’ত ২০ স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেট মহানগর বিএনপির আলোচনা সভায় খন্দকার মুক্তাদির পৌরসভাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র, প্রার্থী মল্লিক হাসনু জৈন্তাপুরে ঈদ শুভেচ্ছা জানালেন শাহ আব্দুল জব্বার নগর আলোকিত করতে প্রতিটি  ওয়ার্ডে বসবে আধুনিক  এলইডি লাইট: সিসিক প্রশাসক

শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি

মোঃ বিলালুর রহমান সিলেট প্রতিনিধি :

সিলেটের আলোচিত অপহরণ, ধর্ষণচেষ্টা ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার চার বছরের শিশু ফাহিমা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

আজ (২ জুন) নিহত ফাহিমার বাড়িতে গিয়ে তিনি শোকসন্তপ্ত বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং এ মর্মান্তিক ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর জনাব মুহাম্মদ ফখরুল ইসলাম এবং সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এ সময় আমীরে জামায়াত বলেন, শিশু ফাহিমার ওপর সংঘটিত এই নৃশংস ঘটনা পুরো জাতিকে ব্যথিত করেছে। তিনি বলেন, বিচারহীনতা এবং বিলম্বিত বিচারের কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। ফাহিমার বিচার ১৫ দিনের মধ্যে সম্পন্ন করে অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পরিবারের সদস্যরা তাঁদের সন্তান হারানোর বেদনা ও ঘটনার বিভিন্ন দিক মাননীয় বিরোধীদলীয় নেতার কাছে তুলে ধরেন। তিনি তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, অপহরণ, ধর্ষণচেষ্টা ও হত্যার ঘটনায় নিহত শিশু ফাহিমা আক্তারের মৃত্যু দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনাটির বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামায়াতের পক্ষ থেকে জোরালো দাবি জানিয়ে আসা হচ্ছে।

এরপর মাননীয় বিরোধীদলীয় নেতা এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা