
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব কামরুজ্জামান কামরুল।
সভায় বক্তারা ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে দলীয় ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের প্রত্যাশা নিয়েও আলোচনা করা হয়।
এসময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।