August 6, 2026, 3:27 pm
শিরোনাম :
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হলেন দিরাই থানার অফিসার ইনচার্জ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ জুলাই শহিদ ও যোদ্ধাদের জাতি শ্রদ্ধাভরে আজীবন মনে রাখবে: এমপি এমরান আহমদ চৌধুরী জ্বালানি সংকটের মূল কারণ ১৭ বছরের অব্যবস্থাপনা: মুক্তাদির ৯৪নং অনঙ্গ মোহন বিদ্যালয়ের সভাপতি হলেন আব্দুল কাদির আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি ফের সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, লক্ষ্য মোটরসাইকেল হঠাৎ ঢাকা-আরিচা মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল দক্ষিণ কোরিয়ায় শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮ হাজার ৪২৮ পণ্য পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি

লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলাও করতে হবে এমপি এমরান আহমদ চৌধুরী

Reporter Name

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। মোবাইল ফোনে আসক্ত হওয়া যাবে না। মাঠের খেলাধুলায় শরীর সুস্থ ও মন প্রফুল্ল থাকে।
বিয়ানীবাজার উপজেলার বাগবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান এবং সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বুধবার (১৩ মে) বিদ্যালয় অডিটোরিয়ামে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন- শিক্ষার্থীদের প্রতি বর্তমান সরকারের আলাদা নজর রয়েছে। সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইউনিফর্ম এবং মিড ডে মিল চালুর উদ্যোগ নিয়েছে। এতে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া থেকে শিশু-কিশোররা শিক্ষার আলো থেকে আর বঞ্চিত হবে না।

বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আহমেদ রেজা ও সম্পাদক সারোয়ার আহমদ।

এছাড়া আরও বক্তব্য রাখেন- বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অহিদ আহমদ তালুকদার, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, নাজমুল হুদা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম ও বিদ্যালেয়ের ১০ম শ্রেণির ছাত্রী ফৌজিয়া জান্নাত।

এদিকে, গতকাল বুধবার বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের কাটলিপুল-গোলা খেয়াঘাট রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন এবং সুরমা নদীর তীরে গোলাঘাট এলাকা পরিদর্শন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এসময় তিনি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঝিরখাই, দিঘীরপাড় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা