August 6, 2026, 3:51 pm
শিরোনাম :
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হলেন দিরাই থানার অফিসার ইনচার্জ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ জুলাই শহিদ ও যোদ্ধাদের জাতি শ্রদ্ধাভরে আজীবন মনে রাখবে: এমপি এমরান আহমদ চৌধুরী জ্বালানি সংকটের মূল কারণ ১৭ বছরের অব্যবস্থাপনা: মুক্তাদির ৯৪নং অনঙ্গ মোহন বিদ্যালয়ের সভাপতি হলেন আব্দুল কাদির আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি ফের সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, লক্ষ্য মোটরসাইকেল হঠাৎ ঢাকা-আরিচা মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল দক্ষিণ কোরিয়ায় শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮ হাজার ৪২৮ পণ্য পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি

গোয়াইনঘাটে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

রুবেল আহমেদ, বিশেষ প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পূর্ব বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কামরুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লেংগুড়া গ্রামের সাবেক ইউপি সদস্য বিলাল উদ্দিনের বাড়ির পাশের নদীতীরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম লেংগুড়া গ্রামের কুতুব আলীর ছেলে। আহতরা হলেন সাবেক ইউপি সদস্য বিলাল উদ্দিন এবং তাঁর মেয়ে রোকসানা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিলাল উদ্দিনের অনুসারীদের সঙ্গে কামরুল ইসলামের পক্ষের লোকজনের বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের শুরুতে রোকসানা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। মেয়ের চিৎকার শুনে এগিয়ে গেলে বিলাল উদ্দিনও হামলার শিকার হন। পরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন কামরুল ইসলাম।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান।

নিহতের স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। অন্যদিকে বিলাল উদ্দিনের অভিযোগ, আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কামরুল ইসলামের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। তবে বর্তমান সংঘর্ষের ঘটনায় তদন্ত শেষে প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা