August 7, 2026, 5:54 pm

মুজিবের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলা টাইম টিউন ডেস্ক:

সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এবং সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মরহুম মজিবুর রহমান মুজিব-এর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ এশা ঐতিহাসিক দরগাহ-ই হযরত শাহজালাল (রহ.) মসজিদ প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ শরিক হন। এতে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা এটিএম ফয়েজ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ আহ্বায়ক আব্দুল আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল।
এছাড়াও সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং মরহুমের গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। মোনাজাতে মরহুম মজিবুর রহমান মুজিবের অবদানের কথা স্মরণ করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় এবং মরহুমকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস নসিব করেন সেই প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা