June 3, 2026, 4:19 pm
শিরোনাম :
জকিগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা চীনা বিনিয়োগের হাসপাতাল কি কোম্পানীগঞ্জে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি সিলেট-সুনামগঞ্জ সড়কে সিএনজি গাড়িতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সং’ঘ’র্ষ, আ’হ’ত ২০ স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেট মহানগর বিএনপির আলোচনা সভায় খন্দকার মুক্তাদির পৌরসভাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র, প্রার্থী মল্লিক হাসনু

রাজ পথের অগ্নি কন্যা নিজ এলাকায় সংবর্ধিত: আরিফা সুলতানা রুমা

Reporter Name

আব্দুল কাহার:

ঢাকা থেকে পাবনা চাটমোহরের উদ্দেশ্যে যাত্রাকালে পথে পথে নেতাকর্মী ও সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুর ১২টায় তিনি ঢাকা থেকে চাটমোহরের উদ্দেশ্যে রওয়ানা হন। নির্ধারিত সূচি অনুযায়ী বিকাল ৪টায় কাছিকাটা মোড়ে পৌঁছান এবং পরে বিকাল ৫টায় চাটমোহর বালুচর মাঠে উপস্থিত হন। সেখানে স্থানীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীদের স্লোগান ও ভালোবাসায় আপ্লুত হন এই সংসদ সদস্য।
পরে এক আবেগঘন বার্তায় অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, “হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত। বিএনপি সহ সকল অঙ্গ-সহযোগী সংগঠন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সারাদিন কষ্ট করে আমাকে বরণ করে নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।”

তিনি আরও বলেন, জনগণের এই ভালোবাসা ও সমর্থন তাকে ভবিষ্যতে আরও বেশি দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা