August 6, 2026, 9:46 pm
শিরোনাম :
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হলেন দিরাই থানার অফিসার ইনচার্জ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ জুলাই শহিদ ও যোদ্ধাদের জাতি শ্রদ্ধাভরে আজীবন মনে রাখবে: এমপি এমরান আহমদ চৌধুরী জ্বালানি সংকটের মূল কারণ ১৭ বছরের অব্যবস্থাপনা: মুক্তাদির ৯৪নং অনঙ্গ মোহন বিদ্যালয়ের সভাপতি হলেন আব্দুল কাদির আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি ফের সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, লক্ষ্য মোটরসাইকেল হঠাৎ ঢাকা-আরিচা মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল দক্ষিণ কোরিয়ায় শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮ হাজার ৪২৮ পণ্য পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি

চারঘাটে সাংবাদিক সুজনের ওপরে হামলা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

Reporter Name

জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটি অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে জানাচ্ছে যে, আমাদের সম্মানিত সদস্য, সাবেক চারঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ শাহিনুর রহমান সুজন (চারঘাট প্রতিনিধি, দৈনিক দিনকাল) সম্প্রতি তার পেশাগত দায়িত্ব পালনকালে চারঘাটে নির্মমভাবে হামলার শিকার হয়েছেন।

সুজন তাঁর সাংবাদিকতা সংক্রান্ত দায়িত্ব পালনের কারণে, সরকারি নির্দেশনা না মেনে মাটি কাটার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার পর, কিছু ব্যক্তি অজ্ঞাতনামা ও প্রতিহিংসাপূর্ণ মনোভাবপ্রদর্শন করে তাকে প্রকাশ্য স্থানে লাঠিপেটা, অকথ্য ভাষায় হুমকি ও প্রাণনাশের আশঙ্কা সৃষ্টির মাধ্যমে আহত করেছেন। হামলার ফলে তিনি বাম ঠোঁটে কাটা, পিঠ ও বুকে জখমসহ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।
জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটি স্পষ্টভাবে জানাচ্ছে যে, সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা ও পেশাগত মর্যাদা রক্ষা আমাদের প্রধান অঙ্গীকার। এ ধরনের সহিংসতা এবং প্রতিহিংসামূলক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হোক।

আমরা আশা করি, দ্রুত তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন হবে এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হবে- বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা