June 3, 2026, 1:08 pm
শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি সিলেট-সুনামগঞ্জ সড়কে সিএনজি গাড়িতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সং’ঘ’র্ষ, আ’হ’ত ২০ স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেট মহানগর বিএনপির আলোচনা সভায় খন্দকার মুক্তাদির পৌরসভাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র, প্রার্থী মল্লিক হাসনু জৈন্তাপুরে ঈদ শুভেচ্ছা জানালেন শাহ আব্দুল জব্বার নগর আলোকিত করতে প্রতিটি  ওয়ার্ডে বসবে আধুনিক  এলইডি লাইট: সিসিক প্রশাসক

ঘরে বসে দেখা যাবে আফরান নিশোর ‘দম’

বিনোদন ডেস্ক:

রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত ‘দম’। এখনো দেশ-বিদেশের হলে চলছে সিনেমাটি। এবার সিনেমাটি ঘরে বসে দেখার সুযোগ পাচ্ছে দর্শক। কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে দম। ২০ মে রাত ১২টা থেকে প্ল্যাটফর্মটিতে দেখা যাবে সিনেমাটি।

সত্য ঘটনার অনুপ্রেরণায় সারভাইভাল গল্প নিয়ে তৈরি হয়েছে দম। পরিচালনা করেছেন রেদওয়ান রনি। সিনেমার ট্যাগ লাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’। আফগানিস্তানে বাংলাদেশের মোহাম্মদ নূর ইসলাম নামের একজন এনজিওকর্মী অপহরণের শিকার হন। তাঁর অপহৃত হওয়া, টিকে থাকা এবং তাঁর মুক্তির কাহিনি নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

দম সিনেমায় নূর হয়েছেন আফরান নিশো। নূরের স্ত্রী রানীর চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। আরও আছেন চঞ্চল চৌধুরী, ডলি জহুর প্রমুখ। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি। প্রযোজনা করেছে এসভিএফ আলফা–আই ও চরকি।

ওটিটিতে মুক্তি প্রসঙ্গে পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি দম বাংলাদেশের এবং বাংলাদেশিদের জয়ের গল্প। চরকিতের মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প সবার ঘরে বা হাতে হাতে পৌঁছে যাবে। দেশ-বিদেশের সবাই এই জয়ের গল্প উপভোগ করবেন। ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসেই দম দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। আশা করছি, সবার ঈদ হবে দমদার।’

এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘দর্শকেরা বলছেন দম সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রকে লেভেল আপ করেছে। প্রতি সিনেমায় এটাই আমাদের চেষ্টা থাকে। দম সিনেমাটি এখন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে দেখতে পারবেন দর্শকেরা—এটাই আনন্দের।’

আ/ শিউলি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা