August 8, 2026, 7:52 pm
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল ও পিরোজপুর জেলা কমিটি অনুমোদন সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাং’লাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: দিরাইয়ে এমপি নাছির চৌধুরী গোয়াইনঘাটে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও লীজ বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত সিলেটের গোয়াইনঘাটে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসীর সভা গোয়াইনঘাটে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন মুজিবের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মেয়র পদে জনপ্রিয়তায় শীর্ষে কয়েস লোদী

আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: দিরাইয়ে এমপি নাছির চৌধুরী

​দিরাই প্রতিনিধি:

​সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে আমরা যুদ্ধ করেছি। তাই তারা আমাদের শত্রু নয়, মিত্র। এমন সময় আসছে, যখন আওয়ামী লীগ বিএনপিতে যোগ দেবে,এছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই।

বৃহস্পতিবার বিকেলে দিরাই থানা পয়েন্টে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অপ্রতিরোধ্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলীয় ঐক্য ও অভ্যন্তরীণ প্রেক্ষাপট তুলে ধরে নাছির চৌধুরী এমপি বলেন, ৮ তারিখে বিএনপির নামে যারা পৃথক সমাবেশের ডাক দিয়েছেন, তারা মূলত দলে বিভক্তি আনতে চান। আর যারা কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব কিংবা বিভেদ চান না, তারা সবাই এই ঐক্যবদ্ধ সমাবেশে যোগ দিয়েছেন।
​সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা