August 5, 2026, 7:44 pm
শিরোনাম :
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হলেন দিরাই থানার অফিসার ইনচার্জ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ জুলাই শহিদ ও যোদ্ধাদের জাতি শ্রদ্ধাভরে আজীবন মনে রাখবে: এমপি এমরান আহমদ চৌধুরী জ্বালানি সংকটের মূল কারণ ১৭ বছরের অব্যবস্থাপনা: মুক্তাদির ৯৪নং অনঙ্গ মোহন বিদ্যালয়ের সভাপতি হলেন আব্দুল কাদির আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি ফের সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, লক্ষ্য মোটরসাইকেল হঠাৎ ঢাকা-আরিচা মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল দক্ষিণ কোরিয়ায় শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮ হাজার ৪২৮ পণ্য পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি

ছাতক-কোম্পানীগঞ্জ সেতুর সংযোগ সংযোগ সড়ক উচু করার দাবী

সুনামগঞ্জ প্রতিনিধি:

ছাতক-কোম্পানীগঞ্জের পৃথক দুটি সেতুর সংযোগ সড়ক উচু করার দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। এবিষয়ে গতকাল বুধবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের আপ্তরখাল সংলগ্ন সড়কে বিভিন্ন শ্রেনী-পেশার লোকজনের উপস্থিতিতে এমন দাবী জানিয়ে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছাতক-কোম্পানীগঞ্জ সড়কে (গোয়ালগাঁও-আমবাড়ি সেতু) এবং প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন গনেশপুরে আপ্তরখাল সেতুর এ্যাপ্রোচ বা সংযোগ সড়ক নিচু করে নির্মাণ করা হচ্ছে। বর্তমান সময়েই সড়কের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে, বন্যা হলে বা বর্ষা মৌসুমের স্বাভাবিক পানি আরও ২ ফুট বাড়লেই সম্পূর্ণ সড়ক পানিতে তলিয়ে যাবে।

তারা আরও বলেন, যে কারনে প্রায় শত কোটি টাকার ২টি সেতু বর্ষা মৌসুমে অকেজো হয়ে পড়বে। তাই বর্ষা মৌসুমে যান চলাচল সচল রাখতে চাইলে প্রাক্কলন সংশোধন করে নির্মাণাধীন সংযোগ সড়ক বর্তমান লেভেল থেকে আরও অন্তত ২মিটার উঁচু করে নির্মাণের জন্য স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী জোর দাবী জানানো হয়েছে।

উক্ত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বিশিষ্ট সমাজ সেবক হাফিজ সোহেল আহমদ, ভিশন ওয়েল ফেয়ার সোসাইটির সেক্রেটারী ও সাংবাদিক মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, ব্যবসায়ী ফরিদ আহমদ প্রমূখ। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা