August 5, 2026, 12:40 pm
শিরোনাম :
আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি ফের সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, লক্ষ্য মোটরসাইকেল হঠাৎ ঢাকা-আরিচা মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল দক্ষিণ কোরিয়ায় শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮ হাজার ৪২৮ পণ্য পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি নারীশিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার ডেইলি স্টেট পোস্টের বগুড়া জেলা প্রতিনিধিকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত আবেদন বগুড়া প্রতিনিধি  ইনফো বাংলার মাদকবিরোধী সভা বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট জেলা শাখার সভা অনুষ্ঠিত সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন

বালুচরে প্রবাসীর বাড়ি দখলচেষ্টার অভিযোগ নিপুর বিরুদ্ধে

সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক:

সিলেট নগরের উত্তর বালুচরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক প্রবাসী পরিবারের বাড়ি দখলের চেষ্টা, চাঁদা দাবি, মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ এনে গতকাল শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উত্তর বালুচরের বাসিন্দা ও স্পেন প্রবাসী ছালেহা বেগম। তিনি তার স্বামী ইংল্যান্ড প্রবাসী মো. ফজর আলীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে ছালেহা বেগম অভিযোগ করেন, তিনি ও তার স্বামী প্রবাস জীবনের কষ্টার্জিত অর্থে ২০১৮ সালে সিলেট নগরের উত্তর বালুচরে সাড়ে চার শতক ভূমিসহ একটি দ্বিতল বাড়ি ক্রয় করেন। বৈধ রেজিস্ট্রি দলিল, নামজারি, খাজনা পরিশোধ, গ্যাস ও বিদ্যুৎ সংযোগসহ দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে তারা বাড়িটিতে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন।

তিনি অভিযোগ করেন, নগরের কাজিটুলা এলাকার বাসিন্দা দুদু মিয়ার ছেলে জুয়েল আহমদ নিপু রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি চক্র গড়ে তুলে তাদের বাড়ি দখলের চেষ্টা করছেন। এ কাজে টাঙ্গাইলের বাসিন্দা শাহনাজ সিদ্দিকী ডোরাকে ব্যবহার করে তাদের অজ্ঞাতে একটি স্বত্ব মামলা দায়ের এবং রায় নেওয়া হয় বলে তিনি দাবি করেন। পরে ওই রায়ের ভিত্তিতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে বাড়িতে প্রবেশের চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে তার স্বামী দেশে ফিরে এসে আইনি প্রতিকার চান এবং জেলা জজ আদালতে আপিল করলে ওই রায়ের কার্যকারিতা স্থগিত হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ছালেহা বেগমের অভিযোগ, আপিল মামলা চলমান থাকলেও জুয়েল আহমদ নিপু ও তার সহযোগীরা বিভিন্ন সময় আপসের নামে মোটা অঙ্কের টাকা দাবি করছেন। চাঁদা না দেওয়ায় তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও জিডি করে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি বাড়ি দখল ছেড়ে দিতে না চাইলে তাকে, তার স্বজনদের এবং স্কুল-কলেজে অধ্যয়নরত নাতি-নাতনিদের হত্যা, অপহরণ ও গুমের হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, জুয়েল আহমদ নিপু নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তার করছেন। শাহনাজ সিদ্দিকী ডোরাকে সামনে রেখে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ‘গোপন মামলা’ করে নিরীহ মানুষের সম্পত্তি দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একটি চক্র পরিচালনা করছেন বলেও দাবি করেন তিনি।

ছালেহা বেগম বলেন, নিরাপত্তাহীনতার কারণে তারা এর আগে শাহপরান (রহ.) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তবে সেটিও প্রভাব খাটিয়ে নিষ্পত্তি করা হয়েছে বলে তার অভিযোগ। পরবর্তীতে একই চক্র তাদের বিরুদ্ধে আরেকটি জিডি করে হয়রানির চেষ্টা করেছে বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিলেট সিটি করপোরেশন এবং বিএনপির কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতাদের প্রতি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসী পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা