August 5, 2026, 1:35 pm
শিরোনাম :
আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি ফের সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, লক্ষ্য মোটরসাইকেল হঠাৎ ঢাকা-আরিচা মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল দক্ষিণ কোরিয়ায় শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮ হাজার ৪২৮ পণ্য পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি নারীশিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার ডেইলি স্টেট পোস্টের বগুড়া জেলা প্রতিনিধিকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত আবেদন বগুড়া প্রতিনিধি  ইনফো বাংলার মাদকবিরোধী সভা বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট জেলা শাখার সভা অনুষ্ঠিত সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন

জালালাবাদে মায়ের হাতে মেয়ে খুন

বাংলা টাইম টিউন ডেস্ক:

‎‎ভোরের আলো ফোটার মুহূর্তে, যখন বাবা ব্যস্ত ছিলেন স্রষ্টার ইবাদতে, ঠিক তখনই ঘরের ভেতর জন্মদাত্রী মায়ের হাতে প্রাণ গেল এক নিষ্পাপ শিশুর। সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার কালারুকা গ্রামে নিজের দেড় বছর বয়সী কন্যাসন্তানকে বটি দা দিয়ে জবাই করার এক লোমহর্ষক ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে এই নৃশংসতা ঘটে।

‎‎নিহত ওই শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা (১ বছর ৮ মাস)। সে কালারুকা গ্রামের বাসিন্দা আমির আলীর সন্তান। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির মা সুবিনা বেগমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

‎‎স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোরেও আমির আলী ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে নিকটস্থ মসজিদে যান। ঘর ফাঁকা থাকার এই সুযোগে মা সুবিনা বেগম ধারালো বটি দা দিয়ে নিজ সন্তানের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থরেই শিশুটির মৃত্যু হয়।

‎‎খবর পেয়ে জালালাবাদ থানা-পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

‎‎হত্যাকাÐের পর পুলিশ সুবিনা বেগমকে আটক করে থানা হেফাজতে নিয়ে গেলেও এখন পর্যন্ত তার কাছ থেকে কোনো জবানবন্দি পাওয়া যায়নি।

‎‎বিকেলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, “ঘটনার পর থেকেই সুবিনা বেগম সম্পূর্ণ নির্বাক। কোনো অনুশোচনা বা কান্নাকাটি না করে তিনি কেবল শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। নৃশংস এই অপরাধের পেছনের মূল কারণ উদঘাটনে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।”

‎‎ওসি আরও নিশ্চিত করেন যে, ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে শিশু তোহার মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল শনিবার গ্রেপ্তারকৃত সুবিনা বেগমকে আদালতে সোপর্দ করা হবে।

‎‎এদিকে আমির আলীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সুবিনা বেগম দীর্ঘদিন যাবৎ মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এই মানসিক বিকারগ্রস্ততার কারণেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

পবিত্র ভোরের এই মর্মান্তিক হত্যাকাÐের খবর ছড়িয়ে পড়ায় গোটা এলাকায় স্তব্ধতা নেমে এসেছে। এক নজর দেখতে প্রতিবেশীরা আমির আলীর বাড়িতে ভিড় জমাচ্ছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা