June 5, 2026, 10:27 pm

যুবদল কেন্দ্রীয় কমিটিতে সুনামগঞ্জের মাহবুবুর রহমান

শাকিল আহমদ জগন্নাথপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদ্য ঘোষিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। এতে মাহবুবুর রহমানকে সহ-সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

মাহবুবুর রহমানের এই পদোন্ননিতে সুনামগঞ্জ জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় ভাসছেন তিনি।

মাহবুবুর রহমানের এই অর্জনে সুনামগঞ্জবাসী গর্বিত। যুবদলের নতুন কমিটি তৃণমূলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করায় দলের তৃণমূল নেতাকর্মীদের মনোবল বেড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা