April 17, 2026, 2:16 pm
শিরোনাম :
সিলেট জেলা কৃষক দলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন, কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি : বাণিজ্যমন্ত্রী। এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিজানে ৫০ লিটার চোলাই মদ সহ আটক ১ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার সুযোগ রয়েছে। ঢাকা ও ইসলামাবাদ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। সিলেট রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কাহের শামীমকে সংবর্ধনা। বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের আকস্মিক বাজার পরিদর্শন। জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত। বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক। সংসদে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা।

দিরাইয়ে শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা, আহত ১

​নিজস্ব প্রতিবেদক, দিরাই (সুনামগঞ্জ)

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের কাদিরপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শিশির মনিরের প্রচার গাড়িটি তাড়ল ইউনিয়নের ধল বাজারে যায়। প্রচারণা শেষে রাতে দিরাই সদরে ফেরার পথে কাদিরপুর গ্রাম সংলগ্ন এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে গাড়িটি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায় এবং গাড়িতে থাকা একজন কর্মী আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, হামলার খবর পেয়েছি। এতে একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা