April 17, 2026, 11:24 am
শিরোনাম :
সিলেট জেলা কৃষক দলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন, কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি : বাণিজ্যমন্ত্রী। এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিজানে ৫০ লিটার চোলাই মদ সহ আটক ১ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার সুযোগ রয়েছে। ঢাকা ও ইসলামাবাদ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। সিলেট রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কাহের শামীমকে সংবর্ধনা। বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের আকস্মিক বাজার পরিদর্শন। জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত। বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক। সংসদে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা।

দুই দিনের সফরে সিলেট আসছেন বাণিজ্য-বস্ত্র-পাট ও শিল্পমন্ত্রী খন্দকার মুক্তাদির

Reporter Name

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির দুই দিনের সফরে সিলেট আসছেন। আগামীকাল শুক্রবার ও শনিবার, ২০-২১ ফেব্রুয়ারি সিলেটে বিভিন্ন সরকারী ও দলী কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

আগামীকাল শুক্রবার সকাল ৮.০৫মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে এসে পৌছাবেন। সেখান থেকে সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। জুম্মার নামাজ হযরত শাহজালাল (রহ:) মসজিদে আদায় করে দোয়া মাহফিলে অংশগ্রহণ ও মুসল্লিদের সাথে কুশল বিনিময় করবেন। পরে দরগাহ হযরত শাহজালাল (রহ:) হতে হযরত শাহপরান (রহ:) মাজারের উদ্দেশ্যে যাত্রা হযরত শাহপরান (রহ:) এর মাজার জিয়ারত শেষে গাজী বুরহান উদ্দিনের মাজারের উদ্দেশ্যে যাত্রা গাজী বুরহান উদ্দিন এর মাজারে জিয়ারত করবেন। দক্ষিণ সুরমার তেতলিতে ইফতার মাহফিলে যোগদান করবেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট মহানগরীতে টিসিবি’র ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন। দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা। নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস হোটেলে সিলেটের সকল রাজনৈতিকদলের নেতাকর্মীদের সাথে ইফতার মাহফিলে যোগদান। রাত ১১:২০ ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা