August 4, 2026, 10:35 am
শিরোনাম :
নারীশিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার ডেইলি স্টেট পোস্টের বগুড়া জেলা প্রতিনিধিকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত আবেদন বগুড়া প্রতিনিধি  ইনফো বাংলার মাদকবিরোধী সভা বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট জেলা শাখার সভা অনুষ্ঠিত সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন সিলেট নজরুল একাডেমীর নবকমিটিকে এমপি এমরান চৌধুরীর অভিনন্দন আতাহার ইকবালকে স্মরণে দোয়া মাহফিল সিলেটের কৃষ্টি, সংস্কৃতির সমৃদ্ধ ভান্ডারকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে : কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

কয়েক দিনে পাহাড় ধসে ৩০ জন মারা গেছে: সংসদে ত্রাণমন্ত্রী

বাংলা টাইম টিউন ডেস্ক:

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড় ধসে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, দুর্গত এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা, খাদ্য ও নগদ সহায়তা দেওয়া এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসন কাজ করছে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এসব কথা জানান মন্ত্রী।

আসাদুল হাবিব দুলু বলেন, গত কয়েক দিন বৃষ্টির কারণে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজারসহ বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। সেখানে পাহাড় ধসে বেশ কিছু প্রাণহানি ঘটেছে। চট্টগ্রামে পাহাড় ধসে ৫, কক্সবাজারে ১৯, রাঙামাটিতে এক ও বান্দরবানে ৫ জনের মৃত্যু হয়েছে।

মন্ত্রী বলেন, ইতিমধ্যে এসব দুর্গত এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। চট্টগ্রামে ৪১১, কক্সবাজারে ৬৪০, রাঙামাটিতে ২১, খাগড়াছড়িতে ১৩৫ ও বান্দরবানে ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। নগদ টাকা ও খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। আশ্রয়কেন্দ্রে সুপেয় পানি ও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী পরস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন, দিকনির্দেশনা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে প্রতি জেলায় ২০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি জানান, প্রয়োজনে আরও জরুরি বরাদ্দ দেওয়া হবে।

ত্রাণমন্ত্রী বলেন, পাহাড় ধসে প্রাণহানি রোধে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ ছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি জেলায় ১০০ টন চাল ও দুই লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা