June 19, 2026, 10:20 am
শিরোনাম :
কোটি টাকার ফ্ল্যাট বিক্রির পর এবার ভাড়ার বাসায় প্রীতি জিনতা সেই জামায়াত এমপিকে ওভেন দিতে চাইলেন পার্থ ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন ‘নিরাপদ আশ্রয়স্থল’ হয়ে উঠছে কিছু এলাকা? সিউক চেয়ারম্যান কয়েস লোদীকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সংবর্ধনা সিলেটে এমপিদের দেখে প্রধানমন্ত্রী আপনারা এখানে কেন? সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে জীবন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় আবুল কালামের জন্য পাকা ঘর নির্মাণ সিলেটে সাবেক সেটেলমেন্ট কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দিশেহারা ভুক্তভোগীরা প্রধানমন্ত্রী ২১ জুন যাবেন মালয়েশিয়া, ২২ জুন পৌঁছাবেন চীন, বৈঠক হবে সির সঙ্গে

সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে

Reporter Name

সকাল থেকে আষাঢ়ের বৃষ্টিস্নাত সিলেট। বৃষ্টি উপেক্ষা করেও রাস্তার দু’পাশে ছিল নেতাকর্মীদের দীর্ঘ সারি। সেই সারিতে অংশ নিয়েছেন সিলেটের চা-বাগানের শ্রমিকরাও। প্রধানমন্ত্রী আসবেন, তাই ফুল হাতে অপেক্ষায় ছিলেন তারা। একদিকে আষাঢ়ের বৃষ্টির ফোঁটা ঝরছে, কখনও থামছে, কখনও অঝোর ধারায় বইছে বৃষ্টি। তারপরও নেতাকর্মী ও সাধারণ মানুষ রাস্তার দু’পাশ ছাড়েননি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখার জন্য এবং তাকে অভ্যর্থনা জানাতে তাদের ছিল দীর্ঘ প্রতীক্ষা। অবশেষে তিনি এলেন। হাত নেড়ে শুভেচ্ছা জানালেন উপস্থিত জনতাকে। এ সময় চা শ্রমিকদের ছিল ব্যতিক্রমী আয়োজন-‘ফুলবৃষ্টি’। প্রধানমন্ত্রী বিমানবন্দরে নেমে মৌলভীবাজারের উদ্দেশে রওনা দিলে লাক্কাতুড়া চা-বাগান এলাকা অতিক্রমকালে তার বহনকারী লাল-সবুজের গাড়িতে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান চা শ্রমিকরা। তাদের এ আয়োজন দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

সরেজমিনে দেখা যায়, গতকাল বুধবার সকালে ঢাকা থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন তিনি। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ওসমানী বিমানবন্দর এলাকা অতিক্রম করে চৌকিদেখি পয়েন্টে পৌঁছালে সবুজ চা-বাগানের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বরণ করেন লাক্কাতুড়া চা-বাগানের শ্রমিকরা। বৃষ্টিকে উপেক্ষা করে বাদ্যযন্ত্র বাজিয়ে এবং গাড়িবহরে ফুল ছিটিয়ে তারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। সিলেট নগরের পথে পথে বিএনপির নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্বাগত জানাতে রাজপথে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালও। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মৌলভীবাজার সফরকে ঘিরে সিলেট বিভাগজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এদিন সকাল ১০টা ১৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

সেখানে তাকে শুভেচ্ছা জানান সিলেট বিভাগের মন্ত্রী, সংসদ সদস্য ও শীর্ষ নেতারা। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ জি কে গউছ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতা, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা