June 19, 2026, 9:14 am
শিরোনাম :
কোটি টাকার ফ্ল্যাট বিক্রির পর এবার ভাড়ার বাসায় প্রীতি জিনতা সেই জামায়াত এমপিকে ওভেন দিতে চাইলেন পার্থ ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন ‘নিরাপদ আশ্রয়স্থল’ হয়ে উঠছে কিছু এলাকা? সিউক চেয়ারম্যান কয়েস লোদীকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সংবর্ধনা সিলেটে এমপিদের দেখে প্রধানমন্ত্রী আপনারা এখানে কেন? সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে জীবন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় আবুল কালামের জন্য পাকা ঘর নির্মাণ সিলেটে সাবেক সেটেলমেন্ট কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দিশেহারা ভুক্তভোগীরা প্রধানমন্ত্রী ২১ জুন যাবেন মালয়েশিয়া, ২২ জুন পৌঁছাবেন চীন, বৈঠক হবে সির সঙ্গে

জীবন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় আবুল কালামের জন্য পাকা ঘর নির্মাণ

বাংলা টাইম টিউন ডেস্ক:

সিলেটের স্বেচ্ছাসেবী সংগঠন জীবন ফাউন্ডেশনের উদ্যোগে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরি ইউনিয়নের উত্তরভাগ গ্রামের হতদরিদ্র আবুল কালামের পরিবারকে একটি পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। ঘর নির্মাণের সম্পূর্ণ ব্যয়ভার বহন করেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী তাহমিনা ফেরদৌসী হোসেইন। আবুল কালামের নিজস্ব জায়গায় নির্মিত ঘরটিতে রয়েছে দুটি বেডরুম, একটি ওয়াশরুম, রান্নাঘর ও বারান্দা। সম্প্রতি বাদ আছর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জীবন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মো. জুনেদ আহমদ।

এ সময় বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের সহযোগিতায় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে জীবন ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবিক এ উদ্যোগের জন্য দাতা তাহমিনা ফেরদৌসী হোসেইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ‘জীবন ফাউন্ডেশন’ সিলেটে বিশেষ করে রাস্তায় পড়ে থাকা মানষিক ভারসাম্যহীন বেওয়ারিশ মানুষ নিয়ে কাজ করছে। পাশাপাশি বিভিন্ন মানবিক কাজ করে উল্লেখযোগ্য অবদান রাখছে সিলেটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা