June 19, 2026, 10:18 am
শিরোনাম :
কোটি টাকার ফ্ল্যাট বিক্রির পর এবার ভাড়ার বাসায় প্রীতি জিনতা সেই জামায়াত এমপিকে ওভেন দিতে চাইলেন পার্থ ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন ‘নিরাপদ আশ্রয়স্থল’ হয়ে উঠছে কিছু এলাকা? সিউক চেয়ারম্যান কয়েস লোদীকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সংবর্ধনা সিলেটে এমপিদের দেখে প্রধানমন্ত্রী আপনারা এখানে কেন? সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে জীবন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় আবুল কালামের জন্য পাকা ঘর নির্মাণ সিলেটে সাবেক সেটেলমেন্ট কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দিশেহারা ভুক্তভোগীরা প্রধানমন্ত্রী ২১ জুন যাবেন মালয়েশিয়া, ২২ জুন পৌঁছাবেন চীন, বৈঠক হবে সির সঙ্গে

প্রধানমন্ত্রী ২১ জুন যাবেন মালয়েশিয়া, ২২ জুন পৌঁছাবেন চীন, বৈঠক হবে সির সঙ্গে

বাংলা টাইম টিউন ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে ২১ জুন মালয়েশিয়া যাবেন। দেশটিতে দুদিনের সফর শেষে তিনি সেখান থেকেই চীনে পৌঁছাবেন। চীনে চার দিনের সফরে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র বলেছে, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটের ২১ জুন ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। পরদিন সকালে প্রধানমন্ত্রীকে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভ্যর্থনা জানাবেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এরপর দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সেখানে তাঁদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এ ছাড়া তাঁদের যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে হাজির হওয়ার কথা রয়েছে।

সূত্র আরও জানায়, মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে তারেক রহমান দেশটির রাজা সুলতান ইব্রাহিম ইবনে আলমারহুম সুলতান ইসকান্দারের বাসভবনে যাবেন তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলেছে, মালয়েশিয়া সফরের সময় প্রধানমন্ত্রীর মালয়েশিয়ার বন্দর ব্যবস্থাপনাকারী বৃহত্তম গ্রুপ এমএমসি পোর্টসের চেয়ারম্যান, এয়ার এশিয়ার চেয়ারম্যান ও পেট্রোনাস গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর চার দিনের সফরে চীন পৌঁছানোর কথা রয়েছে ২২ জুন। দেশটির ডালিয়ান শহরে পরদিন তাঁর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালয়েস জুইঙ্গির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। ওই দিনই ডালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে প্রধানমন্ত্রীর ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক একটি সেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্র বলেছে, চীন সফরের তৃতীয় দিনে ডালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউ চ্যাম্পিয়নস অব ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম বার্ষিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর চীন সফরের চতুর্থ দিনে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ২৫ জুন প্রধানমন্ত্রীর দেশের উদ্দেশে বেইজিং ত্যাগ করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা