June 19, 2026, 10:19 am
শিরোনাম :
কোটি টাকার ফ্ল্যাট বিক্রির পর এবার ভাড়ার বাসায় প্রীতি জিনতা সেই জামায়াত এমপিকে ওভেন দিতে চাইলেন পার্থ ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন ‘নিরাপদ আশ্রয়স্থল’ হয়ে উঠছে কিছু এলাকা? সিউক চেয়ারম্যান কয়েস লোদীকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সংবর্ধনা সিলেটে এমপিদের দেখে প্রধানমন্ত্রী আপনারা এখানে কেন? সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে জীবন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় আবুল কালামের জন্য পাকা ঘর নির্মাণ সিলেটে সাবেক সেটেলমেন্ট কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দিশেহারা ভুক্তভোগীরা প্রধানমন্ত্রী ২১ জুন যাবেন মালয়েশিয়া, ২২ জুন পৌঁছাবেন চীন, বৈঠক হবে সির সঙ্গে

সিলেটে জেলা প্রশাসনের মতবিনিময় সভায় বক্তারা

বাংলা টাইম টিউন ডেস্ক:

শাহজালাল (রহ.) মাজারের উন্নয়নে হচ্ছে মাস্টার প্ল্যান

সাত শত বছরের ঐতিহ্যের আলোকে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার উন্নয়নে একটি দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান (মহাপরিকল্পনা) প্রণয়ন করা হবে। বিশেষ করে মাজারে আসা দূর-দূরান্তের মুসল্লি ও ভক্তদের সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে এই উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘হযরত শাহজালাল (রহ.) এর মাজারের উন্নয়নে মাস্টার প্ল্যান প্রণয়নে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাজারে আগত ভক্তদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন এবং মাজার প্রাঙ্গণ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় মাজারের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছ ও যথাযথভাবে সম্পন্ন করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মাজারের প্রতিটি দান বাক্সে এখন থেকে দুটি করে তালা থাকবে। এর মধ্যে একটি তালার চাবি থাকবে মাজার কমিটির কাছে এবং অপরটির চাবি থাকবে জেলা প্রশাসনের হেফাজতে। আগামী ১৫ দিন পর সবার উপস্থিতিতে যৌথভাবে এই তালা খুলে প্রথম প্রাপ্ত টাকার হিসাব করা হবে। পরবর্তীতে প্রতি মাসে অন্তত একবার এই আয়ের হিসাব সম্পন্ন হবে। অর্থাৎ, মাজারের যাবতীয় আয়-ব্যয়ের হিসাব পুরোপুরি স্বচ্ছতার সাথে সংরক্ষণ করা হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, মাজারের খেদমতের সাথে সংশ্লিষ্ট ঐতিহ্যবাহী পরিবারগুলোর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে মাজারের ভূমি জরিপ করার ঘোষণা দিয়ে তিনি বলেন, মাজারের এক ইঞ্চি জমিও কাউকেই বেহাত করতে দেওয়া হবে না।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে আরও আলোচনায় অংশ নেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, দরগাহ মসজিদের সেক্রেটারি মুফতি হাসান, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মুফতি সোহেল ও ছালিকুর রহমান চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা