June 19, 2026, 11:27 am
শিরোনাম :
কোটি টাকার ফ্ল্যাট বিক্রির পর এবার ভাড়ার বাসায় প্রীতি জিনতা সেই জামায়াত এমপিকে ওভেন দিতে চাইলেন পার্থ ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন ‘নিরাপদ আশ্রয়স্থল’ হয়ে উঠছে কিছু এলাকা? সিউক চেয়ারম্যান কয়েস লোদীকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সংবর্ধনা সিলেটে এমপিদের দেখে প্রধানমন্ত্রী আপনারা এখানে কেন? সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে জীবন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় আবুল কালামের জন্য পাকা ঘর নির্মাণ সিলেটে সাবেক সেটেলমেন্ট কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দিশেহারা ভুক্তভোগীরা প্রধানমন্ত্রী ২১ জুন যাবেন মালয়েশিয়া, ২২ জুন পৌঁছাবেন চীন, বৈঠক হবে সির সঙ্গে

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বাংলা টাইম টিউন ডেস্ক:

বাংলাদেশ ও যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, শিক্ষা ও জলবায়ু কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরের সঙ্গে তার নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উভয় পক্ষ এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয় এবং বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

হুমায়ূন কবির বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, আগামী বছরগুলোতে এ অংশীদারিত্ব আরও গভীর হবে বলে তিনি আশাবাদী। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সম্পৃক্ততা আরও জোরদারে যুক্তরাজ্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষ ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখা এবং দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা