April 16, 2026, 7:26 am
শিরোনাম :
সিলেট জেলা কৃষক দলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন, কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি : বাণিজ্যমন্ত্রী। এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিজানে ৫০ লিটার চোলাই মদ সহ আটক ১ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার সুযোগ রয়েছে। ঢাকা ও ইসলামাবাদ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। সিলেট রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কাহের শামীমকে সংবর্ধনা। বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের আকস্মিক বাজার পরিদর্শন। জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত। বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক। সংসদে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা।

যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছে সিলেটের হাজেরা খাতুন সপ্না।

আব্দুল খালিক, বিশেষ প্রতিনিধিঃ

যুক্তরাজ্যের লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে কভেন্ট্রিতে স্বপরিবারে বসবাসরত সিলেটের হাজেরা খাতুন সপ্না। সে সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ ও সুফিয়া আহমদের মেয়ে।

হাজেরা খাতুন সপ্না কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন। তিনি তার দাদা সিলেটের ঐহিত্যবাহী খোজারখলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি মরহুম আলহাজ্ব চাঁন মিয়া ও দাদী মরহুমা রাঈসা খাতুনের স্বপ্ন পূরণে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতি, সমাজের উন্নয়ন এবং মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

হাজেরা খাতুন সপ্না মাস্টার্স সম্পন্ন করে বিএসসি অনার্স ইন ডায়াগনস্টিক রেডিওগ্রাফি কোর্সে ভর্তি হয়েছে। মেয়ের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ ও সুফিয়া আহমদ। সপ্না তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শিক্ষকবৃন্দসহ সকলের কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা