
গত ৭মার্চ শনিবার পর্তুগালের লিসবনের একটি বিলাস বহুল রেষ্টুরেন্টে পর্তুগাল বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরতুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল আহমেদ এর সভাপতিত্বে পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামান এর সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সম্মানিত রাষ্ট্রদূত ড. মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর লায়লা মুনতাজেরী দীনা এবং দূতাবাস ইনচার্জ এস এম গোলাম সরোয়ার সহ অন্যান্য কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান শাহ জামাল এম কে নাসির, সিনিয়র সদস্য-মোঃ শফিকুজ্জামান চৌধুরী, মোহাম্মদ বদরুল আলম, তোফায়েল আহমেদ, জুবেল আহমেদ, রুবেল চৌধুরী, জামিল আহমেদ।
আরও উপস্থিত ছিলেন কাজি জুয়েল , রাহুল আহমেদ মতিন, জিয়াউল হক জিয়া, আব্দুল ওয়াছিক মুরাদ, শাহান ওমর, তারেক আহমেদ, এম কে আব্দুল লতিফ কয়েস , সামিম আহমেদ, আলী আকবর জুয়েল, রুমান আহমেদ, মোঃ সোহেল মিয়া, আবু নাছির, সোহাগ হাসান, কাজি আসলাম, জুনায়েদ, শাহাদাত হোসাইন, নায়েব আলী, সৌরভ আলী, রাসেল মিয়া, চুনু মিয়া, মোহাম্মদ শিপার।
যুবদলনেতা মাজেদ আহমেদ সামী, মর্তুজা আলী, আনোয়ার হোসেন শিহাব, আব্দুল ওয়াদুদ মোহন, পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমান, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার। পর্তুগাল জাসাস সদস্য সচিব কাজি মাইনুর, মেহেদি মুন্না সহ বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
পর্তুগাল জুনাল কমিটির মধ্যে আলগ্রাভ বিএনপির সভাপতি মোঃ তাহের হোসেন, মোঃ নুরুজ্জামান ফারুক, মোঃ দেলোয়ার হোসেন রুবেল, মোঃ কাউসার হোসেন, যারারিয়া ইসলাম, আহসানুল হক, সালমান মিয়া, ইফতিখার উদ্দিন রাফি, মোঃ রকিবুল ইসলাম, সুমন মিয়া। পর্তুগাল বেজা জুনাল কমিটির সভাপতি মঈনুল ইসলাম
বাংলা প্রেসক্লাব সভাপতি রাছেল আহমেদ ও সাংবাদিক বৃন্দ সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ভাই-বোনরা।
অনুষ্ঠানে পবিত্র রমজানের ফজিলত নিয়ে আলোচনা, দোয়া-মোনাজাত এবং ইফতারের মাধ্যমে সকলে একত্রিত হয়ে আনন্দ ও ভ্রাতৃত্বের পরিবেশ সৃষ্টি করেন। দোয়া পরিচালনা করেন-মওলানা আবু সাঈদ, সম্মানিত খতিব বায়তুল মোকাররম মসজিদ, লিসবন পর্তুগাল।
অতিথিরা সুন্দর আয়োজনের জন্য পর্তুগাল বিএনপির সর্বস্তরের নেতাকর্মী পর্তুগালের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কমিউনিটির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।