
সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান লিটন চন্দ্র দাস পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান লিটন চন্দ্র দাস বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ বয়ে আনুক অনাবিল শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই যেন এই আনন্দের ভাগীদার হতে পারি। করিমপুর ইউনিয়নের প্রতিটি মানুষের ঘরে ঘরে আনন্দ ও সমৃদ্ধি বিরাজ করুক—এটাই আমার প্রত্যাশা। সবাইকে জানাই ঈদ মোবারক।
চেয়ারম্যান লিটন চন্দ্র দাস তাঁর বার্তায় সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের এই আনন্দ যেন কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের খুশিকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা—ঈদ মোবারক!