April 16, 2026, 7:22 am
শিরোনাম :
সিলেট জেলা কৃষক দলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন, কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি : বাণিজ্যমন্ত্রী। এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিজানে ৫০ লিটার চোলাই মদ সহ আটক ১ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার সুযোগ রয়েছে। ঢাকা ও ইসলামাবাদ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। সিলেট রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কাহের শামীমকে সংবর্ধনা। বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের আকস্মিক বাজার পরিদর্শন। জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত। বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক। সংসদে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগে গোল্ডেন জুবিলী এওয়ার্ড পেল সাংবাদিক পুত্র সিপন।

আব্দুল খালিক, বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগে (আইএসআরটি) স্নাতক (সম্মান) পরীক্ষায় ১ম স্থান লাভ করায় মোঃ দেলোয়ার হোসেন সিপন-কে গোল্ডেন জুবিলী এওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়েছে।

গত ২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউট মিলনায়তনে বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ-এর হাত থেকে মোঃ দেলোয়ার হোসেন সিপন গোল্ডেন জুবিলী এওয়ার্ড গ্রহণ করেন।

ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ এন্ড ট্রেইনিং এর ডিরেক্টর প্রফেসর ড. তামান্না হাওলাদার এর সভাপতিত্বে এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ ইশরাত রায়হান। অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন মোঃ দেলোয়ার হোসেন সিপন।
ইতোপূর্বে সিপন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সে সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক মোঃ দুলাল হোসেন ও শাহিদা বেগমের দ্বিতীয় পুত্র।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগে (আইএসআরটি) স্নাতক (সম্মান) পরীক্ষায় ১ম স্থান অর্জন এবং গোল্ডেন জুবিলী এওয়ার্ড-২০২৫ লাভ করায় মোঃ দেলোয়ার হোসেন সিপন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আগামীর সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা