
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আগামী উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, আব্দুল কাইয়ুম কামালী (সিতু) দেশ-বিদেশে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন।
পবিত্র ঈদুল আযহার এই আনন্দঘন দিনে সর্বস্তরের জনসাধারণসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও 'ঈদ মোবারক, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই উৎসব আমাদের সব হিংসা-বিভেদ ও সংকীর্ণতা ভুলে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে। আসুন, পবিত্র ঈদুল আযহার এই আনন্দ আমরা সবার সঙ্গে ভাগাভাগি করে নিই এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করি। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য, শান্তি ও নিরন্তর অগ্রগতি কামনা করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবার কোরবানি কবুল করুন।